ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জিএম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তাঁর পক্ষে নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী।

মনোনয়ন দাখিল প্রসঙ্গে আজমল হোসেন লেবু বলেন, রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যারের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে রংপুর ৩ আসন বরাবরই জাতীয় পার্টির দখলে ছিলো। আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তা ছাড়া বিগত সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান স্যার রংপুরের উন্নয়নে সবসময় আন্তরিক ছিলেন। এবারের নির্বাচনেও বিপুল ভোটে লাঙল মার্কা জিতবে।

উল্লেখ্য : গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) রংপুর ৩ আসনে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে আসনটিতে ৪ বার নির্বাচিত হয়েছিলেন প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ। একবার করে শফিকুল গণি স্বপন ও মোফাজ্জল হোসেন এবং রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য ছিলেন। সবমিলিয়ে ১৯৮৬ সাল থেকে আসনটি জাতীয় পার্টির দখলে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জিএম কাদের

আপডেট সময় ১০:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন