ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুর সফরে আসছেন তারেক রহমান

  • রংপুর
  • আপডেট সময় ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
  • 160

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে যাচ্ছেন ৩০ জানুয়ারি (শুক্রবার)। এদিন বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনি সফরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে যাবেন তারেক রহমান। সেখানে শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষ করে দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন। পরে সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এদিন সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন এবং বগুড়াতেই রাত যাপন করবেন।

পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

ওইদিন রাতে বগুড়ায় রাতযাপন করে পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের (সদর ও আংশিক সিটি) সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা কাজ করছে। কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

রংপুর সফরে আসছেন তারেক রহমান

আপডেট সময় ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে যাচ্ছেন ৩০ জানুয়ারি (শুক্রবার)। এদিন বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন