লালমনিরহাট আদিতমারীতে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম ভ্রাম্যমান আদালতের এ অভিযানটি পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মেহেদি হাসান, আলমগির হোসেন দু-জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মহসিন আলী, আল আমিন ইসলাম ও জিএম কাদের জিম তিন জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করে।
জানা গেছে, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করায় বিজ্ঞ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) এ প্রত্যেককে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, দন্ডপ্রাপ্ত আসামীদেরকে দুপুরেই বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































