ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মোটরসাইকেলচালককে থাপ্পড়ের পর এবার লাঠি হাতে ইউএনও, নতুন ভিডিও ভাইরাল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের একের পর এক ‘বিতর্কিত কর্মকাণ্ড’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। ফিলিং স্টেশনে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালককে থাপ্পড় মারার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার লাঠি হাতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে,মঙ্গলবার (২১ এপ্রিল) কালীগঞ্জের ভুল্যারহাট এলাকায় অবস্থিত মোজাহার ফিলিং স্টেশনে তাকে লাঠি হাতে তদারকি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তার আক্রমণাত্মক ভঙ্গি ও সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণ স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বুধবার (২২ এপ্রিল) বিকেলে চাপারহাট বাজারের লুবানা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা নদী নামের এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে ইউএনও শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। অসুস্থ এক কলেজ শিক্ষকের ফুয়েল কার্ড ব্যবহার করে নদী তেল নিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী নদীর দাবি, গ্যারেজ মালিকের নির্দেশে একজন অসুস্থ শিক্ষকের কার্ড নিয়ে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু ইউএনও কোনো কথা না বলেই তাকে চড়-থাপ্পড় মারেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান। তার দাবি, তিনি কাউকে মারেননি; বরং নিয়ম না মানায় মোটরসাইকেলের চাবি জব্দ করেছিলেন। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে চাবি ফেরত দেওয়া হয়েছে।

ফিলিং স্টেশনে এক যুবককে চড় মারেনলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান

স্থানীয়রা জানান, কালীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাট-বাজার ইজারা ও উন্নয়ন প্রকল্পের অর্থবণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ আছেশামীমা আক্তার জাহানের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান কর্মস্থলের পাশাপাশি পূর্ববর্তী কর্মস্থল জয়পুরহাটের কালাই উপজেলায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি প্রকল্পে ভুয়া শিক্ষাকেন্দ্র দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দেশে আরও কমলো স্বর্ণের দাম

মোটরসাইকেলচালককে থাপ্পড়ের পর এবার লাঠি হাতে ইউএনও, নতুন ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের একের পর এক ‘বিতর্কিত কর্মকাণ্ড’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। ফিলিং স্টেশনে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালককে থাপ্পড় মারার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার লাঠি হাতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন