মাদক,জুয়া,ক্যাসিয়েনো বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। মাদক প্রতিরোধ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মাদক বিক্রেতা বা সেবনকারী,জুয়া ও ক্যাসিয়েনো কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। এটি বাস্তাবায়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১১ এপ্রিল) রাত ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের সন্মানিত চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান,সদস্য ও মহিলা সদস্যবৃন্দের সাথে নব নির্বাচিত লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন,কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী,সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর,ভাদাই ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত বিদুর, সাপ্টীবাড়ী প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দুর্গাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন,মহিষখোচা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টার প্রমূখ।
এমপি বাবুল বলেন,বাংলাদেশে মাদক,জুয়া ও ক্যাসিয়েনো নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। এর অর্থ হলো, মাদক উৎপাদন, পাচার, বিক্রি এবং সেবনের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।আমি আমার নির্বাচনী এলাকায় পুলিশকে সাথে নিয়ে মাদক,জুয়া ক্যাসিয়েনো বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করব।
মাদক,জুয়া ও ক্যাসিয়েনো থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
“পুলিশের উদ্দেশ্য” কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, বিগত আওয়ামীগ সরকারের সময় তাদের দলীয় নেতা-কর্মিরা থানা পুলিশকে ম্যানেজ করে বিভিন্ন অপরাধ ও মাদককরবারি করেছে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। এসবের বিরুদ্ধে থানার ওসি যদি কাজ না করে তাহলে? তাহলে যে ওসি কাজ করব তাকে নিয়ে আসব। তবে এ কাজ পুলিশের একার পক্ষে সম্ভব নয় সর্বপ্রথম আপনাদের এগিয়ে আসতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় নির্মূল করা সম্ভব। এজন্য চাই রাজনৈতিক সচেতনতা,সামাজিক সচেতনা,মাদক নির্মূলে রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এই নীতি বাস্তবায়নের মাধ্যমে মাদক মুক্ত একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ধর্ম যার রার্ষ্ট সবার এখানে কোন “বিভেদ নেই” “ধর্ম যার রাষ্ট্র সবার” এই কথাটি নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব। কোন বৈষম্য থাকবে না- দলমত-নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে দুই উপজেলার এলাকার যত সমস্যা,রাস্তাঘাট, ব্রীজ,কালভার্টসহ যাবতীয় সমস্যা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের জনপ্রতিনিধিরা চিহ্নিত করে আমাকে দিলে আমি সেটা বাস্তাবায়ন করে তাদেরকে সাথে নিয়ে যাবতীয় উন্নয়নমুলক কাজ করব। রাস্তা নিয়ে আপনাদের কোন চিন্তা করবেন। আগামি ৫ বছরে কোন রাস্তায় কাঁচা থাকবে না। আপনারা শুধু আমার উপর আস্থা রাখুন। বিগত দিনে আ:লীগ বৈষম্য করেছে। তারা এলাকার কোন ধরনের উন্নয়নমূ্লক কাজ করে নি। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করব।
সার ও তেল সম্পর্কে প্রধান অতিথি বলেন,দেশে বর্তমানে সার ও তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। এটি একটি কৃত্রিম সংকট। বিগত ফ্যাসিস্ট সরকার দলীয় করন করা হয়েছে, তাদের লোকদের নিয়োগ দিয়ে সংকট তৈরি করেছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 



























