ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, জাতীয়তাবাদী দল (বিএনপি), পার্বত্য চট্টগ্রাম নাগরিক ও ছাত্র পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ বেদিতে পুষ্প নিবেদন করে।

সকাল ৯টা ৩০ মিনিটে মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মহালছড়ি থানা, মহালছড়ি আনসার ও ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মির্জা জহির।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু রায়হান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “মহালছড়ি উপজেলা তথা দেশকে দুর্নীতিমুক্ত রাখা এবং জনগণকে সরকারের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে।”
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই দিনে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

আপডেট সময় ১০:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন