ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে ভোজ্য তেল কিনেছে। তবে তারা বাজারে ২০ টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। অযৌক্তিক কোন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় মানবে না।

এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধি-আইনের ব্যাতয়। ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে।

এখনও বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন খ্যাব সভাপতি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

আপডেট সময় ০২:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন