ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভাইরাল তাজু ‍ একদিন পর ফেসবুক পেইজ ফিরে পেল

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর, তাজু ভাই ২.০ ফেসবুক পেইজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেইজটব দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রবিবার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেইজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেইজ দেখা যাচ্ছে। সে সকালে ওই পেইজে লাইভও করছে। কি কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ভাইরাল তাজু ‍ একদিন পর ফেসবুক পেইজ ফিরে পেল

আপডেট সময় ১২:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬