ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াত জোটে এনসিপি: নাহিদ ইসলাম

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী শক্তির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নির্বাচনী সমঝোতা করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকে এনসিপির পক্ষ থেকে বলে এসেছি আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নিতে চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছিলাম।
পরবর্তীকালে দুটি দলের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছিল। আমরা তখন তিন দল একত্রে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

এরপর পরিস্থিতি পাল্টে যায় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এর মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শাহাদাতবরণ, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন নিয়ে এসেছে। তার শাহাদাতবরণের মধ্য দিয়ে দেখা গেল এদেশে আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এখনো সক্রিয়।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তিকে পরাজিত করেছিলাম, তারা নানাভাবে চক্রান্ত করছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সংস্কার কার্যক্রম, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। জুলাই প্রজন্মকে নিঃশেষ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা।
সেদিন ওসমান হাদিকে তারা গুলি করেছে, কাল আপনাকে, এরপর আমাকে গুলি করবে।

‘সার্বিক পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছি।’

নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জোট নয়।
আমরা যে সংস্কার এবং বিচারের কথা বলে আসছি, আধিপত্যবাদ এবং দুর্নীতিবিরোধী যে আমাদের অবস্থান, সেটা রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে। যে আকাঙ্ক্ষায় আমাদের গণঅভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা এই বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছেছি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াত জোটে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী শক্তির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নির্বাচনী সমঝোতা করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন