খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের ঐচ্ছিক বরাদ্দের অনুদান দিঘলিয়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক খুলনা জেলা বিএনপি মোঃ ওয়াহিদুজ্জামান রানা,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন রেজা অপু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, মাসুম বিল্লাহ, খান আব্দুল কুদ্দুস, বেলায়েত মোল্লা, বুলবুল সিকদার, সোহেল শেখ, আশরাফুল, রাজ্জাক মীর, আলামিন শেখ, মো. হাসান আলী, মো. হানিফ মোল্লা, মো. সোহেল রানা, মো. পলাশ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় গাজীরহাট মহাশ্মশানকে ১ লাখ টাকা, কামারগাতি মহাশ্মশানকে ১ লাখ টাকা, মোড়লপাড়া আল-আফসার জামে মসজিদকে ১ লাখ টাকা, সেনহাটি উত্তর চন্দনী মহল বাইতুস সালাম জামে মসজিদকে ১ লাখ টাকা এবং চন্দনী মহল মধ্যমপাড়া মোসলেমিয়া জামে মসজিদকে ১ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সংসদ সদস্য আজিজুল বারী হেলালের এ ধরনের সহায়তা এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ব্রেকিং
এমপি আজিজুল বারী হেলালের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ১২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 10
জনপ্রিয় সংবাদ
































