ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা, দেশের বাজারে ভরি কত?

সংগৃহীত ছবি

বিগত ৬-৭ মাস ধরেই তীব্র অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার বদলানো হয়েছে সোনার দাম। মূলত, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে দোলাচলের কারণেই এমন অস্থিরতা দেখা যাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
এদিকে দাম বৃদ্ধির ২৪ ঘণ্টা না পেরোতেই আবার পতনের মুখ দেখেছে সোনা। শনিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে আউন্সপ্রতি ৪ হাজার ২২৫ মার্কিন ডলার থেকে ৪ হাজার ১৯৭ দশমিক ৮৭ মার্কিন ডলারে নেমে গেছে সোনার দাম।

অন্যদিকে, দেশের বাজারে সবশেষ বুধবারের (৩ ডিসেম্বর) পর আর নতুন করে সোনার দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম বর্তমানে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম; যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৬ বার, আর কমানো হয়েছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা, দেশের বাজারে ভরি কত?

আপডেট সময় ১২:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিগত ৬-৭ মাস ধরেই তীব্র অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার বদলানো হয়েছে সোনার দাম। মূলত, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে দোলাচলের কারণেই এমন অস্থিরতা দেখা যাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
এদিকে দাম বৃদ্ধির ২৪ ঘণ্টা না পেরোতেই আবার পতনের মুখ দেখেছে সোনা। শনিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে আউন্সপ্রতি ৪ হাজার ২২৫ মার্কিন ডলার থেকে ৪ হাজার ১৯৭ দশমিক ৮৭ মার্কিন ডলারে নেমে গেছে সোনার দাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন