নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিকিউরিটি অফিসার পদে মোট ৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পদেই প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় (লিখিত ও মৌখিক) দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ৫টি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৬, বিকেল ৪টা
অফিশিয়াল ওয়েবসাইট: www.nwpgcl.gov.bd
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ৪ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Finance/Accounting বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা BBA ও MBA (Finance/Accounting) ডিগ্রি থাকতে হবে।
ফলাফল: CGPA ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। একইভাবে ন্যূনতম CGPA ৩.৫০ (৫.০০ স্কেল) এবং ৩.০০ (৪.০০ স্কেল) থাকতে হবে।
বয়স ও শর্ত
প্রার্থীর বয়স ২১ মে ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা পাবেন। আয়কর প্রার্থীকে নিজে বহন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের www.nwpgcl.gov.bd ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টাল career.nwpgcl.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে সদ্য তোলা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি ২০০ টাকা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন সম্পন্ন হবে।
আবেদনের শেষ সময় ১১ জুন ২০২৬, বিকাল ৪টা।
অনলাইন ডেস্ক : 































