বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি হল উন্নয়নের দল। আমরা সব-সময় জনগনের পাশে থেকে কাজ করি। এই এই দলটি দেশের মধ্যে সর্ববৃহৎ দলে পরিনত হয়েছে।
তিনি সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় রত্নাই নদীর উপর নির্মিত অস্থায়ী ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জেলা যুদবলের আয়োজনে,জেলা যুবদলের আহবায়ক ভিপি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,স্থানীয় সহকারী শিক্ষক আঃ মান্নানন,আঃ সাত্তার,আঃ কাদের,স্বপ্না রানী প্রমূখ।
তিনি আরও বলেন, বর্তমানে একটি দল তাদের মার্কা বেহেস্তের টিকেট বলে এলাকায় জনগনের নিকট গোজব ছড়াচ্ছেন। তারা স্বাধিনতার সময় ছিল স্বাধিনতা বিরোধী,বাংলাদশ বিরোধী,স্বাধিনতাকে বিশ্বাস করেনা, রাজাকার,আলবদর, এদেশের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্থান বাহিনীদের হাতে তুলে দিত আর লাখ,লাখ মা-বোনদের ধর্ষন করত তারা সে সময় ছিল সাহায্যকারী। তারা কিভাবে এদেশের মানুষের জন্য রাজনীতি করতে চায়। তারা ধর্মকে হাতিয়ার করে জনগনকে মিথ্যা কথা বলে রাজনীতি করছে। বাস্তবে তারা হল ভূঁয়া প্রতারক। রাজনীতি বড় জটিল বিষয় সহজ ব্যাপার নয়। আমরা জেল খেটেছি,মামলায় ভোগেছি,বাড়ী ছাড়া ছিলাম, বাবা-মা, স্ত্রী-সন্তানদের যোগাযোগ বিছিন্ন ছিলাম। বিএনপিই হচ্ছে একমাত্র দেশের রাজনীতি করার হকদার। মানুষকে মিথ্যা কথা বলে প্রতরনা করে রাজনীতি করতে চায় না। তারা উন্নয়নে বিশ্বাসী সব-সময় জনগনের পাশে থাকতে চায়। তার প্রমান আজকে এই ব্রীজের উদ্বোধন। দির্ঘ তিন যুগেও এই এলাকার মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে কোমলমতি শিশু ও সাধারন মানুষ নৌকায় চড়ে স্কুল,কলেজ ও হাট-বাজারের যেত আজকে তাদের কষ্টলাগব দুর করতে বিএনপি জনগনের চলাচলের জন্য ব্রীজ নির্মান করে দিল।
তিস্তা মহিপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে প্রধান অতিথি বলেন, এই আন্দোলনের ফলে স্যাটেলাইট শহর হবে,পর্যটন হবে,শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং এই এলাকার অনেক নারী-পুরুরা কষ্ট করে গাজিপুর নারাগঞ্জে চাকুরী করতে বাড়ীর ভালবাসার স্ত্রী ও অসুস্থ্য বাপ-মাকে ফেলে কর্মসংস্থানের জন্য ঢাকায় যায়। তাদের আর যেতে হবে না। কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে। যদি ইনশাআল্লাহ বাস্তবায়ন হয় তাহলে এ এলাকার দুই কোটি তথা রংপুর বিভাগের ৫ জেলার সানুষের জীবন রেখা পরিবর্তন হয়ে বৃহত্তর জেলায় রুপ লাভ করবে। এই আন্দোলন কাজটা করতে অনেকটা ঝুঁকি শুরু করেছি। আশা করি অতি তাড়াতাড়ি শুরু হবে। এই একটা কাজের মাধ্যমে জেলার ভাগ্যে পরিবর্তন হয়ে যাবে।
তিনি আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, তাদের এই পরিকল্পনা মাথায় ছিলনা। তারা শুধু ভোট ডাকাতি আর লুটপাট করেছে। দির্ঘ ১৭ টি বছর এই এলাকার ভূঁয়া বিনাভোটের এমপি ছিল তারা কোন জনগনের উন্নয়ন এবং একটা শিল্পকারখানা তৈরি করে নাই। একটা বুড়িমারী আর্ন্তজাতিক মহাসড়কের আজকে কি দুর অবস্থা কেউ গেলে আর যেতে চায়না। একটা বিমান বন্দর বৃটিশরা করে দিয়েছিল আজ পর্যন্ত চালু করতে পারে নাই। তারা শুধু করেছে দুর্নীতি আর লুটপাট দেশের টাকা বিদেশে পাচার করত। অপরদিকে বিএনপিকে ঘর থেকে বের হতে দেয়নি। আমাদের পিছনে সব-সময় পুলিশ লাগিয়ে দিত শুধু মামলা আর মামলা লাগিয়ে দিয়েছে। বাড়ীতে থাকতে পারত না।
বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্য দুলু বলেন,মানুষকে ভালবাস,ভালবাসা দাও,কাছে টেনে নাও,কাছে টেনে নেওয়ার নির্দেশন হল আজকের জনগনের কষ্টলাগবে দুর করতে এই ব্রীজ। এটা সেতু বন্ধন বন্ধুত্ব করে গেলাম। এটার প্রতিফলন দিবেন। নৌকা ভেস্তে গেছে মানুষ আর নৌকায় চড়তে চায়না। লাঙ্গল দিয়ে মানুষ এখন আর চাষ করতে চায় না। হাতাপাখা মানুষ ব্যবহার করে না বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে অপরদিকে পাল্লায় আর ব্যবহার হয়না ডিজিটাল ব্যবহার হয় আর ব্যবহার করলে মোবাইল কোর্ট। অতএব সব মার্কা ভেস্তে যাবে ধানের শীষ মার্কা রয়ে যাবে। আগামি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মার্কায় আপনারা দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এর আগে তিনি ত্নাই নদীর উপর নির্মিত অস্থায়ী ব্রীজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































