ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে প্রতিষ্ঠানটির ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন। এতে পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণীর অনুমোদনও দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বিএটি বাংলাদেশ পিএলসির মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এতে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ডঃ মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন