ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাংলাদেশের অনাগ্রহ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতের রপ্তানিকারকরা

ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, অথচ রপ্তানি খাত স্থবির। সরকারি কর্মকর্তারা এই দুরবস্থা দেখে হতবাক হলেও এর মূল কারণ হচ্ছে—নয়াদিল্লির বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের নীতি। এর ফলে বাংলাদেশের মতো ঐতিহ্যবাহী ক্রেতারা ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্য সংগ্রহ করছে। একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশের গন্তব্য ছিল বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ভারতের বিশেষজ্ঞরা জানান, গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে, যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় তিন গুণ বেশি। অন্যদিকে, সৌদি আরবও প্রায় এক বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে।

ভারতের রপ্তানিকারকেরা বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে। সেই বীজই ভারতের ঐতিহ্যবাহী ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে, যা কিনা পণ্যটির বাণিজ্যে ভারতের বহুদিনের আধিপত্যকে আরও ক্ষতিগ্রস্ত করছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বাংলাদেশের অনাগ্রহ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতের রপ্তানিকারকরা

আপডেট সময় ১০:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, অথচ রপ্তানি খাত স্থবির। সরকারি কর্মকর্তারা এই দুরবস্থা দেখে হতবাক হলেও এর মূল কারণ হচ্ছে—নয়াদিল্লির বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের নীতি। এর ফলে বাংলাদেশের মতো ঐতিহ্যবাহী ক্রেতারা ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্য সংগ্রহ করছে। একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশের গন্তব্য ছিল বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ভারতের বিশেষজ্ঞরা জানান, গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে, যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় তিন গুণ বেশি। অন্যদিকে, সৌদি আরবও প্রায় এক বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন