ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বর্তমান সরকার হল কৃষি বান্ধব সরকার-এমপি রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট-২ আদিতমারী- কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন,বর্তমান সরকার হল কৃষি বান্দব সরকার। বিএনপি যখনি ক্ষমতায় আসে কৃষকের উন্নয়নের কথা বলে থাকে এজন্য আমরা সবসময় কৃষকের কথা বলে থাকি। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের ভাগ্যে উন্নয়নে এদেশের কৃষকের জন্য কৃষক কার্ড চালু করেছেন।
তিনি রোববার (১৭ মে) বিকেলে লালমনিরহাট আদিতমারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য অফিসার মোস্তাফিজার রহমান। অন্যাদের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক,আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন ও গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী প্রমূখ।
প্রধান অতিথি ধান-চাল সংগ্রহে সম্পর্কে বলেন, সত্যিকারে যারা প্রকৃত কৃষক তারা এ্যাপসের মাধ্যমে আবেদন করে লটারি মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হবে এবং তারাই ধান,চাল গোদামে সরকারী দরে দিতে পারবেন। এখনে কোন সরকারী নিয়ম ছাড়া অনিয়ম করা হবে না।
উপজেলা খাদ্য কর্মকর্তার দাবী মুখে সংসদ সদস্য বলেন,যেহেতু এই এলাকার কৃষকের চাহিদা অনেক সে তুলনায় একটি মাত্র গুদাম আছে তাতে ধারন ক্ষমতা অনেক কম সেহেতু উপজেলার যেকোন জায়গায় আরেকটি খাদ্য, শস্য গোডাউন করা হবে। মাদক বিষয়ে তিনি আরও বলেন,দুই উপজেলার প্রসাশনের সাথে আমি দির্ঘ সময় মাদক নির্মুলে মতবিনিময় করেছি তাতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে সুশীল সমাজ,জনসাধারন, রাজনৈতিক লোকসহ সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদকমুক্ত উপজেলা ঘোষনা করব।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বর্তমান সরকার হল কৃষি বান্ধব সরকার-এমপি রোকন উদ্দিন বাবুল

আপডেট সময় ০৭:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

লালমনিরহাট-২ আদিতমারী- কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন,বর্তমান সরকার হল কৃষি বান্দব সরকার। বিএনপি যখনি ক্ষমতায় আসে কৃষকের উন্নয়নের কথা বলে থাকে এজন্য আমরা সবসময় কৃষকের কথা বলে থাকি। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের ভাগ্যে উন্নয়নে এদেশের কৃষকের জন্য কৃষক কার্ড চালু করেছেন।
তিনি রোববার (১৭ মে) বিকেলে লালমনিরহাট আদিতমারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য অফিসার মোস্তাফিজার রহমান। অন্যাদের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক,আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন ও গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী প্রমূখ।
প্রধান অতিথি ধান-চাল সংগ্রহে সম্পর্কে বলেন, সত্যিকারে যারা প্রকৃত কৃষক তারা এ্যাপসের মাধ্যমে আবেদন করে লটারি মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হবে এবং তারাই ধান,চাল গোদামে সরকারী দরে দিতে পারবেন। এখনে কোন সরকারী নিয়ম ছাড়া অনিয়ম করা হবে না।
উপজেলা খাদ্য কর্মকর্তার দাবী মুখে সংসদ সদস্য বলেন,যেহেতু এই এলাকার কৃষকের চাহিদা অনেক সে তুলনায় একটি মাত্র গুদাম আছে তাতে ধারন ক্ষমতা অনেক কম সেহেতু উপজেলার যেকোন জায়গায় আরেকটি খাদ্য, শস্য গোডাউন করা হবে। মাদক বিষয়ে তিনি আরও বলেন,দুই উপজেলার প্রসাশনের সাথে আমি দির্ঘ সময় মাদক নির্মুলে মতবিনিময় করেছি তাতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে সুশীল সমাজ,জনসাধারন, রাজনৈতিক লোকসহ সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদকমুক্ত উপজেলা ঘোষনা করব।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন