ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের দিন প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • 156

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দুপুরে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম যে, একটা চক্র আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সনাতন চক্রবর্তী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন যে, ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি। আমরা এটা নিশ্চিত হয়েছি যে, এই ধরণের চক্রের সঙ্গে আসলে এক-দুইজন জড়িত না, এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত থাকে এবং পুরো যে চক্রটা আছে এই চক্রটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি যে, আজকের দিনের মধ্যেই আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারবো।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পরীমনি ইস্যুতে বিতর্কিত এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানো হচ্ছে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের দিন প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

আপডেট সময় ০৬:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন