ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম প্রতিকেজিতে কমেছে প্রায় ৪০ টাকা। ৭৫ টাকার কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ৪০ টাকা। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

গত শনিবার ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি। দাম কমে তা আজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি হিসেবে।
খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। যা চার দিন আগে বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের।

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, পেঁয়াজের বাজার কমে গেছে। এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছে পেঁয়াজ কিনেছিলাম। আজ ৪০ টাকা খুচরা দামে এক কেজি নিলাম।
রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ একটা নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেকটা ভাল লাগছে।

হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

আপডেট সময় ০৭:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম প্রতিকেজিতে কমেছে প্রায় ৪০ টাকা। ৭৫ টাকার কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ৪০ টাকা। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন