ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পুলিশ প্রশাসনে নতুন রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) চারজন, উপমহাপরিদর্শক (ডিআইজি) পাঁচজন, অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) সাতজন এবং পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোশারফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালক পদে দায়িত্বরত ছিলেন। আর অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, একেএম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে এপিবিএন-২ এর অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় বদলি করা হয়েছে।

এছাড়াও অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রেকর্ডকৃত খাজনা খারিজের জমি বেদখলের অভিযোগ উঠেছে দখলদারের বিরুদ্ধে

পুলিশ প্রশাসনে নতুন রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

আপডেট সময় ১০:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) চারজন, উপমহাপরিদর্শক (ডিআইজি) পাঁচজন, অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) সাতজন এবং পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন