ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কণেসহ নিহত ৮

বিস্ফোরণের কারণে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংগৃহীত ছবি

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কণেও আছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিয়ষটি জানিয়েছে এপি।

সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলেছে, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে।

ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রেসকিউ কর্মকর্তাদের মতে, বিস্ফোরণে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কণেসহ নিহত ৮

আপডেট সময় ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কণেও আছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিয়ষটি জানিয়েছে এপি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন