ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৩০০ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ তড়িঘড়ি করে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি চিন্তা করেছি এবং যোগদানের কিছু শর্ত দিয়ে তাদের যোগদান করাবো।

শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে, সেগুলো দিয়েই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের যোগদান করানো হবে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সপার শিগগিরই চালু করা হবে। সবকিছু রেডি, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শিগগিরই ট্রান্সপার শুরু করা হবে।

আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে এক এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে জয়লাভ করে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া বালিকাদের মধ্যে এক শূন্য গোলে সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।

মন্ত্রী পরে স্ত্রী নাজমুন নাহার বেবী ও কন্যা তানজিনা নাহার হককে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ১১:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৩০০ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ তড়িঘড়ি করে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি চিন্তা করেছি এবং যোগদানের কিছু শর্ত দিয়ে তাদের যোগদান করাবো।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন