ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’

সংগৃহীত ছবি

ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। সঙ্গে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে। এতে শীতের তীব্রতা আরও বাড়বে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এই শৈত্যপ্রবাহে দেশের নির্দিষ্ট কিছু কিছু স্থানে সর্বনিন্ম তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এটি রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বেশি সক্রিয় থাকতে পারে।
এ ছাড়া এই চার বিভাগের দু-এক জায়গায় সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে, দেশের অন্য বিভাগে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

শৈত্যপ্রবাহ ‘পরশ’ কবে থেকে সক্রিয় হবে এবং কোন স্থানে কেমন প্রভাব পড়বে তা পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’

আপডেট সময় ০৮:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। সঙ্গে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে। এতে শীতের তীব্রতা আরও বাড়বে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন