ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে তাদের কাছ থেকে মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাল সনদধারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও সুপারিশ করা হবে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে জাল সনদধারীদের একটি তালিকা প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।
ডিআইএর নথির তথ্য অনুযায়ী, জাল সনদধারী শিক্ষক-কর্মচারী শনাক্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে মোট ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শনাক্ত হওয়া মোট এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষকের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপে এই ৪০০ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রতিবেদনে জোর সুপারিশ করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দেশে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

আপডেট সময় ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে তাদের কাছ থেকে মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাল সনদধারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও সুপারিশ করা হবে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে জাল সনদধারীদের একটি তালিকা প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।
ডিআইএর নথির তথ্য অনুযায়ী, জাল সনদধারী শিক্ষক-কর্মচারী শনাক্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে মোট ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শনাক্ত হওয়া মোট এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষকের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপে এই ৪০০ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রতিবেদনে জোর সুপারিশ করা হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন