ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশে আবারও তাপপ্রবাহ, জুনে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের চলতি জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিল বা দেশের সবচেয়ে গরমের মাসে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে, যা খুব অস্বাভাবিক।

আবহাওয়া অফিস জুন মাসের আবহাওয়ার এ পূর্বাভাস দিয়ে প্রতিবেদনটি দিয়েছে গতকাল সোমবার। প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। তবে এ মাসে একাধিক লঘুচাপের সম্ভাবনা আছে। এর মধ্যে একটি আবার মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

জুন মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়। এটা বছরের দ্বিতীয় বৃষ্টির মাস। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, ৫২৩ মিলিমিটার।

এ মাসের শুরু থেকে মৌসুমি বায়ু দেশের বিভিন্ন প্রান্তে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। শুধু তা–ই নয়, দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও হতে পারে।

এ প্রতিবেদনে গত মে মাসের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়। দেখা গেছে, গত মাসে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়। সবচেয়ে বেশি প্রায় ৯৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়।

এদিকে, জুন মাসের প্রথম দিনেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা ও খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দেশে আবারও তাপপ্রবাহ, জুনে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আপডেট সময় ০১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের চলতি জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিল বা দেশের সবচেয়ে গরমের মাসে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে, যা খুব অস্বাভাবিক।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন