ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন।
জানা গেছে, নাটোর জেলার সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে একজন নিহত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছেন।
এছাড়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বগুড়া জেলার গাবতলীর সোনারাই এলাকায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। অন্যান্য জেলাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধায় বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গরুও মারা যায়।

অন্যদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর এলাকায় গোসল করার সময় বজ্রপাতে আহত একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে আহত আরও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট সময় ০৮:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন