ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেখা গেল রজবের চাঁদ, দুই মাস পর পবিত্র রমজান

মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিয়েছে আরবি সপ্তম মাস রজবের চাঁদ। এই চাঁদ ওঠার মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাসের পরেই আসে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। গালফ নিউজের তথ্যমতে, আর মাত্র দুই মাসের ব্যবধানেই শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার এই মহিমান্বিত মাস।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। যদি এই হিসাব সঠিক হয়, তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতো চাঁদের দেখার ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এদিকে বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে কাল রোববার(২১ ডিসেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে নির্দিষ্ট টেলিফোন নম্বর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০) অথবা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ইসলামি সংস্কৃতিতে রজব মাসের গুরুত্ব অপরিসীম। জিলকদ, জিলহজ ও মহররমের মতো এই মাসটিও অত্যন্ত মর্যাদাপূর্ণ, যে সময়ে যেকোনো ধরনের যুদ্ধবিগ্রহ ও অন্যায় কাজ কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতটি মুসলিমদের কাছে ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সাথে সাক্ষাত করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের উপহার নিয়ে ফিরে আসেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

দেখা গেল রজবের চাঁদ, দুই মাস পর পবিত্র রমজান

আপডেট সময় ১০:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিয়েছে আরবি সপ্তম মাস রজবের চাঁদ। এই চাঁদ ওঠার মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাসের পরেই আসে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। গালফ নিউজের তথ্যমতে, আর মাত্র দুই মাসের ব্যবধানেই শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার এই মহিমান্বিত মাস।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন