ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনাজপুরে যৌথ অভিযানে ইটভাটায় ১.৫ লাখ টাকা জরিমানা, ট্রাক জব্দ ও চিমনি ধ্বংস

র‌্যাব-১৩, দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ইট ভাটায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা; ট্রাক জব্দসহ চিমনী ধ্বংস।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ইং ০৩/১২/২০২৫ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন হরিপুর খলিসাগাড়ী এবং ০৮ নং মাহমুদপুরস্থ তলব রশীদ এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৪/৬/১৪/১৬ ধারার অনুকূলে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে এমএম ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ মাছুম, পিতা- মোঃ মামুনুর রশীদ, সাং- তলব রশীদ, ডাক- দড়িয়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর‘কে ৫০,০০০/- জরিমানা করা হয়। একই জেলা ও থানাধীন হরিপুরুস্থ খলিসাগাড়ী সাকিনস্থ এএসএম বিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ মিঠুকে- ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং এবি ইটভাটার মালিক মোঃ হাফিজুর রহমান এর ০১ টি মহেন্দ্র ট্রাক জব্দ ও এমএমবি ইটভাটার মালিক মোঃ আলতাফ হোসেন এর ইটভাটার সঠিক কাগজ পত্রাদি না থাকায় চিমনী ভেঙ্গে ফেলা হয়।

বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দিনাজপুরে যৌথ অভিযানে ইটভাটায় ১.৫ লাখ টাকা জরিমানা, ট্রাক জব্দ ও চিমনি ধ্বংস

আপডেট সময় ০৮:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

র‌্যাব-১৩, দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ইট ভাটায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা; ট্রাক জব্দসহ চিমনী ধ্বংস।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন