ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস শুভো উদ্বোধন কালে কবিরুল ইসলাম 

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে বগবান করতে হবে। এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ সব মত ও পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মাঝ থেকে খুন, ঘুম, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক, জুয়াখেলা কোনোটায় বিদায় হয়নি। মাত্র হাত বদল হয়েছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।
তিনি আরো বলেন বিগত সরকারগুলো এদেশের মানুষের মাঝে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফরমূলা প্রবর্তন করেছিল। বাংলাদেশে শোষণহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রধান অতিথি কয়েকশত নেতা-কর্মীদের নিয়ে বাদ আসর থেকে দিঘলিয়া উপজেলা মোড় থেকে ব্রহ্মগাতী কাঠমিল পর্যন্ত গণসংযোগ করেন। পরে তিনি উপজেলা সংলগ্ন খেজুরবাগানে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস শুভো উদ্বোধন কালে কবিরুল ইসলাম 

আপডেট সময় ০৭:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫