ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা

খুলনার দিঘলিয়া উপজেলায় মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে দিঘলিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা এবং দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আলোচনা সভায় জানানো হয়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমি সেবা সপ্তাহে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন তথ্যসেবা কার্যক্রমও পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা

আপডেট সময় ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬