ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী অস্ত্র উদ্ধার  অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ইং-১১/০১/২০২৬ তারিখ দুপুর ০১.১০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা ক্যাম্প ইং ১১/০১/২০২৬ তারিখ দুপুর ০১.১০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান (খালপাড়) সংলগ্ন পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে ০১ টি অবৈধ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সংযুক্ত) এবং ০২ রাউন্ড গুলি  উদ্ধারসহ অবৈধ অস্ত্রধারী ১। মোঃ তুহিন মিয়া (৩২), পিতা-মো: বাছের মোল্লা, সাং-হাউজিং নতুন কলোনী, থানা- খালিশপুর, জেলা- খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম   পরিচালনা করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় ০১:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬