ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামিনে মুক্তির পর জেলগেটেই ফের আটক মহিলা আওয়ামী লীগ নেত্রী

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা।

শুক্রবার (৮ মে) সকালে মাগুরা জেলা কারাগারের জেলগেট থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত জামিল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে ছিলেন কাজী সোনিয়া সুলতানা। হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন কাজী সোনিয়া সুলতানা। পরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জামিনে মুক্তির পর জেলগেটেই ফের আটক মহিলা আওয়ামী লীগ নেত্রী

আপডেট সময় ১১:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬