ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, অভিযুক্ত আটক

এবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটার আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে আটটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখেন।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ডেকোরেশন দোকানের এক কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অন্তত চারজন আহত হন।

এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুই সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পরিস্থিতির অবনতি ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, অভিযুক্ত আটক

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন