ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গুরুতর অসুস্থ খালেদা আক্তার কল্পনা, চিকিৎসাধীন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ভালো নেই। অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান।

তিনি বলেন, গতকাল রাতে চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আপুকে দোয়া নিতে ফোন দিয়েছিলাম।
তখন তিনি আমাকে নিজের অসুস্থতার কথা জানান।

সনি বলেন, বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
আমি তাকে বলেছি, কোনো প্রয়োজন হলে যেন আমাকে জানান। আমরা শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছি।

অসুস্থতার বিষয়ে তিনি আরও বলেন, কল্পনা আপুর বয়স হয়েছে। বয়স হলে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’।

এরপর একে একে ‘সোহেল রানা’, ‘ফুলশয্যা’, ‘শেষ আঘাত’, ‘মায়ের কান্না’, ‘তিন কন্যা’, ‘রকি’, ‘ঢাকা-৮৬’, ‘জিনের বাদশা’, ‘অচেনা’, ‘স্বপ্নের ঠিকানা’,‘আনন্দ অশ্রু’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

গুরুতর অসুস্থ খালেদা আক্তার কল্পনা, চিকিৎসাধীন

আপডেট সময় ০৯:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ভালো নেই। অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন