ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • 172

গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বিকাল ৫টা ৩৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকাপ হিসেবে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে-তা পরে জানা যাবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬

গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন