ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা রোববার করা হয়েছে। এগুলোর ফলাফল ভালো এসেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। আমাদের সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা করা হচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন বলেন, জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন।

গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও তিনি সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।
খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জুবাইদা রহমান রবিবার বেলা ১২টায় শুরু হওয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিয়েছেন। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে অংশ নিচ্ছেন।

তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো তাকে বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

আপডেট সময় ১০:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা রোববার করা হয়েছে। এগুলোর ফলাফল ভালো এসেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। আমাদের সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা করা হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন