ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে তার এন্ডোসকপি সম্পন্ন হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিভিন্ন সময়ে জানিয়েছেন বিএনপি নেতারা।

এর মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। তাদের পর্যালোচনার পর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছায় মেডিকেল বোর্ড।

এজন্য, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।

তবে, বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।
এর আগে, গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যখন লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া, তখন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

আপডেট সময় ১০:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন