ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘খাদ্যরসিক’ জয়া মোটা হয় না: প্রসেনজিৎ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • 168

শুটিং সেটে প্রস্তুত হয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতার ‘সংগীত বাংলায়’ দেওয়া এক সাক্ষাৎকারে জয়ার অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেতা।

“জয়া একদম তৈরি হয়ে আসে, শট দেওয়ার সময় জয়াকে দেখলে মনে হবে পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।”

বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, “জয়ার একটা অদ্ভুত দিক আছে। জয়া কোনদিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, ‘তুই এত রসগোল্লা খাস কীভাবে?’ ও যখনই সময় পায় খায়, আসনও করেন না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।”

জয়া যে ‘খাদ্যরসিক’ সেটা কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রসেনজিতের ভাষ্য, “বিশ্বাস করার মতন না, ও এত এত খেতে ভালবাসে। ও বলে, বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না ব্যায়ামও করিস না। বলে, ‘না, আমি খেতে ভালবাসি, আমার কিছু হয় না’। আমি বললাম, ‘ভালো। সুন্দর!'”

২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র ‘রবিবার’ এর মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান প্রথমবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেন।

এছাড়াও দুই বছর আগে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমায় দেখা গেছে তাদের।

কলকাতার বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা, এমনকি হালের ওয়েব সিরিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসবে তার পরিচয়।

বাংলা সিনেমার পাশাপাশি গত কয়েক বছর বলিউডে নিয়মিত কাজ করছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেতার হিন্দি সিনেমা ‘মালিক’।

এদিকে ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া। গেল ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা ‘ওসিডি’।

গেল বছরে জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’,‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’।

আর কলকাতার প্রেক্ষাগৃহে আসে ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

‘খাদ্যরসিক’ জয়া মোটা হয় না: প্রসেনজিৎ

আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শুটিং সেটে প্রস্তুত হয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন