ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুমিল্লায় সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

কুমিল্লায় সংঘর্ষ, গুলিতে দুজন নিহত দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহমেদ

কুমিল্লার নাঙ্গলকোটে দুপক্ষের সংঘর্ষে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দুজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আগে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা সালেহ আহমেদ (৬০) ও একই গ্রামের আবুল খায়েরের ছেলে ব্রুনাই প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৪৫)।

আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তিনি জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত চারদিন ধরে বিবদমান দুপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। শুক্রবার সকালেও তাদের বারণ করেছি, যেন সংঘাতে না জড়ায়। কিন্তু তারা আমার কথা শোনেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার পক্ষ ও সালেহ আহমেদ মেম্বার পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।
এতে বহু আহত হন এবং অর্ধশতাধিক বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সর্বশেষ ওই বছরের ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ হত্যার ঘটনার পর সালেহ মেম্বার পক্ষ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করেন। ৩ জানুয়ারি সালেহ মেম্বার পক্ষ এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার পক্ষের লোকজন বাধা দেন এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি জানান, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই।
তারপরও আমরা বাড়িতে গিয়ে তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিবসহ ২ শতাধিক সন্ত্রাসী এক সঙ্গে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাই নয়ন ও আমার চাচা সালেহ মেম্বার গুলিবিদ্ধ হন। মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগও কেটে দেওয়া হয়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, গুলিবিদ্ধ ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

কুমিল্লায় সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে দুপক্ষের সংঘর্ষে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দুজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন