ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামে অনূর্ধ্ব-১৫ বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ বছর বয়সী বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ্-নেওয়াজ এবং মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলমগীর হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
বিশেষ অতিথি মোঃ শাহ্-নেওয়াজ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ আরও বৃদ্ধি করতে হবে।
প্রধান অতিথি মোঃ ইসমাইল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম সদর, রানার আপ কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রাম এবং সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

নন্দিনী হত্যার ঘটনায় উত্তাল আদিতমারী, ডিসির গাড়িসহ ৭টি যানবাহন ভাঙচুর

কুড়িগ্রামে অনূর্ধ্ব-১৫ বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ বছর বয়সী বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ্-নেওয়াজ এবং মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলমগীর হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
বিশেষ অতিথি মোঃ শাহ্-নেওয়াজ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ আরও বৃদ্ধি করতে হবে।
প্রধান অতিথি মোঃ ইসমাইল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম সদর, রানার আপ কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রাম এবং সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন