ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামের ৪টি আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও বিএনপি ও জামায়াতের সঙ্গে শরিক দলগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এক ধরণের অনিশ্চয়তা ও কৌতূহল দেখা দিয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৯ জন, কুড়িগ্রাম-২ আসনে ১১ জন, কুড়িগ্রাম-৩ আসনে আটজন এবং কুড়িগ্রাম-৪ আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর বাইরে দলের আরও তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা রহমান আপন এবং ড্যাবের যুগ্ম মহাসচিব চিকিৎসক ইউনুস আলী, কু‌ড়িগ্রাম-৩ আসন থে‌কে বিএন‌পির রংপুর বিভা‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খালেক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া শামিমা রহমান আপন কুড়িগ্রাম-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাইফুর রহমান রানার স্ত্রী।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনের কোনোটিতেই বিএনপির শরিক দলগুলোকে আসন ছেড়ে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জামায়াতে ইসলামীর ক্ষেত্রে দেখা গেছে, দলীয় প্রার্থীর বাইরে অন্য কোনো নেতা স্বতন্ত্রভাবে প্রার্থী হননি।

এর আগে কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি এবং কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ড. আতিক মুজাহিদ জোটের প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত জোটের শরিক দলগুলোকে আসন ছেড়ে দেওয়া হয়নি বলে দাবি উঠেছে।

জোটের শরিকদের জন্য আসন ছাড়ার বিষয়টি অস্বীকার করে কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের অ্যাডভোকেট ইয়াসিন আলী মনোনয়নপত্র জমা দেন।

তারা দাবি করেন, এখন পর্যন্ত দল থেকে চূড়ান্তভাবে শরিক দলগুলোর কাউকে কোনো আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়নি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

কুড়িগ্রামের ৪টি আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও বিএনপি ও জামায়াতের সঙ্গে শরিক দলগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এক ধরণের অনিশ্চয়তা ও কৌতূহল দেখা দিয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৯ জন, কুড়িগ্রাম-২ আসনে ১১ জন, কুড়িগ্রাম-৩ আসনে আটজন এবং কুড়িগ্রাম-৪ আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন