ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে, শিশু আইনের বিধান অনুযায়ী আটক ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ভুয়া প্রশ্নফাঁসে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এরই প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।
বিষয়টি পুলিশ সদর দপ্তরের সহযোগিতা ও এলআইসি শাখার অনুসন্ধানে সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান ও এলাকা শনাক্ত করা হয়। এরপর আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে (ছাত্রাবাস) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায়। শিশু আইনের বিধান অনুযায়ী ওই শিক্ষার্থীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনলাইন প্রতারণায় ফাঁদে সবসসময় সক্রিয় রয়েছে গোয়েন্দা ডিবি পুলিশ।
ব্রেকিং
এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা ডিবির হাতে আটক
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১০:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- 143
জনপ্রিয় সংবাদ



























