ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ভারতে বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে চলা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

আজ শনিবার (২৫ জুলাই) আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) সঙ্গে কেন্দ্র সরকারের তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধর্মেন্দ্র প্রধান নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

টানা এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান ও অন্যতম শর্তই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত ও পদত্যাগ।

এর আগে সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই আটকে ছিল। আজ সকালে আন্দোলনকারী দল সিজেপি স্পষ্টভাবে জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে না সরালে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা সম্ভব নয়। সেই চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নিতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৩:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতে বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে চলা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন