ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এনসিপি ও আরও দুই দল এক হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ করেছে | ছবি: ডিএইচ বাদল

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারকে সামনে রেখে এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

জোট ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, ২৪–এর পর দেড় বছর অসংখ্য জায়গায় হতাশার জন্ম দিয়েছে। ঐকমত্য কমিশনকে ঘিরে দৃশ্যমান ও অদৃশ্য নানা শক্তি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি জানান, এটি কেবল নির্বাচনী জোট নয়, বরং একটি রাজনৈতিক জোটও। আরও কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে। আগামী জাতীয় নির্বাচনে এই জোট একসঙ্গে এবং এক প্রতীকে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নাহিদ ইসরাম সতর্ক করে বলেন, যারা মনে করছে গায়ের জোরে বা ধর্মকে সামনে রেখে নির্বাচনে জয়ী হওয়া যাবে, তারা সফল হবে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অভ্যুত্থানের পর যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি, তরুণদের স্বপ্নও অপূর্ণ রয়ে গেছে। নতুন রাজনৈতিক পথে যাত্রা শুরু করার ঘোষণা দিতে আজ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি।

তিনি বলেন, পুরনো রাজনৈতিক ধারা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেনি, বরং নতুনদের চ্যালেঞ্জের মুখেই পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আমরা তিন দল শুরু করলেও পরিবর্তন ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু এই তিন দলের মধ্যে সীমাবদ্ধ নয়। চব্বিশের অভ্যুত্থান টিকে থাকবে কি না, তা নির্ভর করছে সংস্কারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় তার ওপর।

গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত তাদের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি। আয়োজকরা জানান, আরও কয়েকটি রাজনৈতিক দল শিগগিরই এই জোটে যুক্ত হতে পারে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

এনসিপি ও আরও দুই দল এক হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে

আপডেট সময় ০৮:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ করেছে | ছবি: ডিএইচ বাদল

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন