ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এক চাবি দিয়ে কি সব তালা খোলা যায়: জোতির্ময়ী

কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড়পর্দায় অভিষেক হয় দেবের ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মধ্য দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত এ সিনেমা।

এরপর প্রথমবারের মতো অভিনেত্রী জ্যোতির্ময়ী ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। শাকিব খানের নায়িকা হয়ে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। সিনেমাটি ঈদে মুক্তি পায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে তুলে ধরেন অভিনেত্রী।

বর্তমানে সিঙ্গেল থাকলেও এক সময় প্রেমে জড়িয়েছিলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, সেই প্রেম ভেঙে যায়। আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়?

তিনি বলেন, আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময়ে এসে মনে হচ্ছিল, সব ঠিকমতো হয়ে উঠছিল না।

জ্যোতির্ময়ী বলেন, একটা সম্পর্কের শুরু হয় ভালো লাগা থেকে, কিন্তু নানা কারণে সেই বোঝাপড়া, ভালো লাগা একসময় থাকে না। আমরা নিজেরাই সম্পর্ক থেকে সরে এসেছি। ঝগড়া–ঝামেলা না করে আলাদা হয়ে যাই। পরে তারও মনে হয়েছিল— অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারবে। এখন সে তার মতো ভালো আছে। আমি আমার মতো আছি।

তিনি বলেন, আমি সবসময়ই মনে করি, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে দরকার বিশ্বাস। কারণ আমরা বেঁচেই থাকি বিশ্বাসে।

সাবেক প্রেমিকের কাছ থেকে কী শিখেছেন— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার সাবেক আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর কাছে শিখেছি ভালোবাসা। ওই প্রেমটাই খুব মনোযোগ দিয়ে করেছিলাম। সব মিলিয়ে আমরা একসময় ভালোই ছিলাম। কিন্তু সময় সবসময় একরকম যায় না।

এদিকে দেশের ভক্তরা তাকে নিয়ে ফেসবুকে বেশ সবর। অনেকেই নাকি তার প্রেমেও পড়েছেন। সে খবরও শুনেছেন। তবে বাংলাদেশে বিয়ে করতে চান না এই নায়িকা। জ্যোতির্ময়ী বলেন, বর্তমানে তিনি একা রয়েছেন। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছেন না। আর বাংলাদেশে কখনো বিয়েও করতে চাই না।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

এক চাবি দিয়ে কি সব তালা খোলা যায়: জোতির্ময়ী

আপডেট সময় ০১:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড়পর্দায় অভিষেক হয় দেবের ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মধ্য দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত এ সিনেমা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন