ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

উলিপুরে স্কুলছাত্রী অপহরণ: র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার উলিপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা,
ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী ছিলো। স্কুলে যাতায়তের সময় গ্রেফতারকৃত আসামি মোঃ নাহিদ হাসান বিপ্লব (২৪) ভিকটিমকে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি এবং প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন কু- প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম উক্ত প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫/০৩/২০২৫ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ী হতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামি ও সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা কুড়িগ্রাম জেলা উলিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯/, তারিখ- ১৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোদনী) ২০২৫ এর ৭/৩০ তৎসহ ১৮৬০ সালের পেনাল কোড ৫০৬ ধারা।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের এর একটি যৌথ আভিযানিক দল ইং ২৬/১১/২০২৫ তারিখ দুপুর ১২.৪০ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানাধীন কাজীর চর জনৈক আফাজ উদ্দিনের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ নাহিদ হাসান বিপ্লব (২৪), পিতা-মোঃ নুরনবী মিয়া, সাং-উমানন্দ কারিপাড়া, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতারপূর্বক ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

উলিপুরে স্কুলছাত্রী অপহরণ: র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ১০:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

কুড়িগ্রাম জেলার উলিপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন