ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইভটিজিংয়ের অভিযোগে পাটগ্রামে যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবক রানা ইসলাম (২১), তিনি বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন রানা ইসলাম বিদ্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় তিনি এক ছাত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। বিষয়টি নজরে এলে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও দ্রুত ইউএনওকে অবহিত করেন।

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনায় পাটগ্রাম থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ছাত্রীকে হয়রানির অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে অপরাধ নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

ইভটিজিংয়ের অভিযোগে পাটগ্রামে যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন