বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ৭ মার্চ ২০২৬, শনিবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮৩৫ – ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফারসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
১৮৬১ – ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
১৯১৭ – জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৯২৩ – তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
১৯৭১ – রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।
১৯৭৩ – বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৫ – বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে প্রকাশ পায়।
১৯৮৬ – চ্যালেঞ্জার দুর্ঘটনা ইউএসএস প্রিসার্ভারের ডুবুরিরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে।
১৯৮৯ – ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।
জন্ম
১৮৫৭ – নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ।
১৮৯০ – মনোরঞ্জন গুপ্ত, ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য।
১৯০৪ – বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়।
১৯০৭ – অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।
১৯১১ – সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক।
১৯১৪ – মার্কিন অভিনেতা জনরদনী।
১৯৩১ – শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।
১৯৩৮ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর।
১৯৩৯ – ফরাসি গায়ক ও গীতিকার দান্যেল গেরারদ।
১৯৪৬ – ইংরেজ গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক ম্যাথু ফিশার।
১৯৫০ – ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব।
১৯৫৪ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস।
১৯৫৫ – ভারতীয় অভিনেতা অনুপম খের।
১৯৬১ – মার্কিন অভিনেত্রী মেরি বেথ ইভান্স।
১৯৮৭ – ফরাসি ফুটবল খেলোয়াড় হাতেম বিন আরফা।
মৃত্যু
১৯৩২ – নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৯৫৪ – নীহারবালা, অভিনেত্রী।
১৯৮২ – বিমল ঘোষ, শিশু সাহিত্যিক।
১৯৮৮ – মার্কিন অভিনেতা রবার্ট লিভিংস্টোন।
১৯৯৭ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ এডওয়ার্ড মিল্স পারসেল।
১৯৯৯ – স্ট্যানলি কুব্রিক, একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
২০০০ – ইংরেজ অভিনেতা চার্লস গ্রে।
২০০৯ – দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং জা-ইয়েওন।
২০১৩ – উইলি সিটকেস মার্কিন অভিনেতা।
২০১৭ – কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় সংগীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 




























