আজ মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২২ পৌষ ১৪৩২ বাংলা, ১৬ রজব ১৪৪৭ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬ষ্ঠ দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৯৫০ – ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।
১৯৭২ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
২০০১ – জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।
জন্ম:
১৩৬৭ – ইংল্যান্ডের রাজা রিচার্ড
১৪৪২ – জোয়ান অব আর্ক
১৯৩৬ – লেখক বশীর আল হেলাল
১৯৬৬ – ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান
মৃত্যু:
১৯৮৪ – গায়িকা অভিনেত্রী আঙ্গুর বালা
২০০৪ – চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 




























