ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আসছে ৫টি শৈত্যপ্রবাহ, যত ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

চলতি মাসে (জানুয়ারি) দেশের ওপর পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বিশেষ জলবায়ু বার্তায় বলা হয়, চলতি মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ অবস্থায় আগামী দিনে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণসহ দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জলবায়ু বার্তায় আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘনকুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
এ সময় দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহও বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ রাজধানী ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

আসছে ৫টি শৈত্যপ্রবাহ, যত ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

আপডেট সময় ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬

চলতি মাসে (জানুয়ারি) দেশের ওপর পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন