ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আরও তীব্র হতে পারে শৈত্যপ্রবাহ, সবচেয়ে বেশি শীত যে ২ দিন

দেশের ৪৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে এ শৈত্যপ্রবাহ। এ অবস্থায় আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ ও সবচেয়ে কম তাপমাত্রা থাকার শঙ্কা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ৭ ডিগ্রি। যশোর জেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি ও পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, সকাল ৬টার মধ্যে দেশের ৮ বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
আগামীকালের শৈত্যপ্রবাহের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

আরও তীব্র হতে পারে শৈত্যপ্রবাহ, সবচেয়ে বেশি শীত যে ২ দিন

আপডেট সময় ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬

দেশের ৪৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে এ শৈত্যপ্রবাহ। এ অবস্থায় আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ ও সবচেয়ে কম তাপমাত্রা থাকার শঙ্কা রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন